Wednesday, May 20, 2026

‘শরীরের উপর অতিরিক্ত ধকল মনে হলে ক্রিকেটারদের আইপিএল খেলা উচিত নয়’ :কপিল দেব

Date:

Share post:

‘খেলতে গিয়ে চাপ মনে হলে ক্রিকেটাররা আইপিএল থেকে সরে দাঁড়াক’, ক্রিকেটারদের শরীরের ওপরে অতিরিক্ত ধকল প্রসঙ্গে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। এদিন এক অনুষ্ঠানে কপিল দেব বলেন, যদি শরীরের উপর অতিরিক্ত ধকল হয় তা হলে ক্রিকেটারদের আইপিএল খেলা উচিত নয়।

কপিল দেব বলেন,”আমি টেলিভিশনে ক্রিকেটারদের অনেকবার বলতে শুনেছি, আইপিএলে খেলার সময় চাপ খুব বেশি থাকে। শরীরের উপর খুব ধকল যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি চাপ লাগে তা হলে আইপিএলে খেলো না।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”যদি কোনও ক্রিকেটারের আবেগ থাকে, তাহলে তার চাপ বলে মনে হবে না। আমি বুঝি না কেন এখন হতাশা, চাপের মতো কথা উঠে আসছে। আমি কৃষক পরিবারের ছেলে। ক্রিকেট খেলতে ভালবাসতাম বলে খেলতাম। যদি কেউ খেলা ভালবাসে তা হলে কোনও সময়েই তার চাপ বলে মনে হবে না।”

আরও পড়ুন:ভারতীয় দলে অভিষেক হল শাহবাজ আহমেদের

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...