Thursday, February 12, 2026

লক্ষ্মীপুজোয় শিশিরের জন্য ধুতি-পাঞ্জাবি নিয়ে শান্তিকুঞ্জে সুকান্ত, শুভেন্দুর বাবাকে নিয়ে ফের বিতর্ক

Date:

Share post:

আজ, লক্ষ্মীপুজোয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর ঘনিষ্ঠরা জানাচ্ছেন দুর্গাপুজোর বিজয়ার জন্য মিষ্টি যেমন নিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে শান্তিকুঞ্জের সদস্যদের জন্য জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি। জানা গিয়েছে, শুভেন্দুর বাবা তথা বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর জন্য ধুতি-পাঞ্জাবি কিনেছেন সুকান্ত। মায়ের জন্য নিয়েছেন শাড়ি।

এর আগে বিভিন্ন সময়ে শুভেন্দুর বাড়িতে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষরা। এবার সেই তালিকায় নাম তুলতে চলেছেন সুকান্ত মজুমদার। শান্তিকুঞ্জে প্রতিবছর ঘটা করে লক্ষ্মীপুজো হয়। সুকান্ত সাফ জানিয়েছেন, “অনেক দিনই শান্তিকুঞ্জে যাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে যাচ্ছি। সংসদে অনেক বার দেখা হয়েছে শিশিরবাবুর সঙ্গে। তাঁর আশীর্বাদ নেব। পরিবারের সকলের সঙ্গে আলাপ-পরিচয় হবে। এখানে রাজনীতি দেখার কিছু নেই। পুজোয় যোগ দিতে যাচ্ছি।”

শিশিরবাবুর জন্য ধুতি-পাঞ্জাবি নিয়ে শান্তিকুঞ্জে যাওয়ার বিষয়টি সুকান্ত রাজনীতি নয় বললেও শুভেন্দুর বাবা আর বিজেপির সম্পর্ক নিয়ে রাজনৈতিক আলোচনা অনেক দিনের। ২০২০ সালের ডিসেম্বরে অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তখন থেকেই জল্পনা, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন বাবা শিশির এবং ভাই, তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে তমলুকে অমিত শাহের সভায় শিশিরকে দেখাও গিয়েছিল। যদিও বিজেপিতে তিনি যোগ দেননি বলে দাবি করেন শিশির। অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ,মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতলেও সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। সাংসদ পদ না ছেড়ে তিনি বিজেপির রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন। এবার সুকান্তর ধুতি-পাঞ্জাবি নিয়ে শান্তিকুঞ্জে যাওয়ার খবরে শিশির অধিকারীকে নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হতে চলেছে কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

ফের ডবলইঞ্জিনের জোট সরকারের রাজ্যে খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে (Pune,...

ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে...

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি...

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে...