Thursday, June 18, 2026

বিজেপির বিজয়া সম্মেলন, পঞ্চায়েতকে মাথায় রেখে সুকান্ত-শুভেন্দুদের নয়া স্ট্র্যাটেজি

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। এই নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগের লক্ষ্যে নয়া স্ট্র্যাটেজি ঠিক করল রাজ্য গেরুয়া শিবির। প্রাক পুজো সম্মিলনীর পর বিজেপি(BJP) সুত্রের খবর, এবার জেলায় জেলায় বিজয়া সম্মিলনী পালন করবে বঙ্গ বিজেপি। রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলায় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা অংশ নেবেন এই সম্মিলনীতে। জানা গিয়েছে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা ঘুরে বেড়াবেন জেলায় জেলায়।

বিজেপি সূত্রের খবর, সংগঠনের ৪২ টি সাংগঠনিক জেলাতেই হবে বিজয়া সম্মিলনীর আয়োজন। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিয়ে সংগঠনকে মজবুত করার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলায় শনিবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন। তবে শুধু জেলা নয়, কলকাতা শহর রাজ্য জুড়েই এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানকে হাতিয়ার করে জনসংযোগ শুরু করতে তৎপর গেরুয়া শিবির।

উল্লেখ্য, সাম্প্রতিক পুরসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। এছাড়াও অন্তর্দ্বন্দ্বের জেরে রাজ্যে বিজেপির হাল এখন অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে কোন্দল কাটাতে জেলা জেলায় সফর করবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপি সূত্রে খবর উৎসব মরশুমে এই বিজয়া সম্মেলন একদিকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে যেমন কার্যকর ভূমিকা নেবে তেমনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের ভোট বাক্স কিছুটা হলেও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...