Thursday, February 12, 2026

চাকরি প্রার্থীদের ধারনা মঞ্চে মিষ্টির প্যাকেট নিয়ে সপরিবারে হাজির কৌশিক সেন

Date:

Share post:

এবার ধর্মতলা চত্ত্বরে চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে সপরিবারে হাজির অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। আজ, রবিবার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে উচ্চপ্রাথমিকের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।অন্যদিকে, নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে আয়োজন করা হয় কবিগানের। আবার লক্ষ্মীপুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীরা।

এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে সপরিবারে দেখা করতে যান কৌশিক সেন। এদিন চাকরিপ্রার্থীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। কৌশিক সেন বলেন, “তদন্ত তদন্তের মতো হোক। দোষীরা শাস্তি পাক। পৃথিবী উল্টে যাক এরা নিয়োগটা পান। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আমার দাবিটা পেশ করব।”

আরও পড়ুন- ইউক্রেনে ফের মিসাইল হামলা রাশিয়ার: মৃত কমপক্ষে ১৭, তীব্র নিন্দা জেলেনেস্কির

তাৎপর্যপূর্ণভাবে এদিন কৌশিক সেন, রেশমী সেন, ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা কালো পোশাকে যান ধর্নামঞ্চে। এটাও ছিল প্রতীকী প্রতিবাদ।


spot_img

Related articles

ছাপ্পা-কারচুপির মধ্যেই বাংলাদেশে চলছে নির্বাচন, ভোট দিলেন ইউনূস-তারেক-শফিকুর 

বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election going on)। আওয়ামি লিগ বিহীন বাংলাদেশে তীব্র উত্তেজনার মধ্যে চলছে...

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের দরখাস্ত গ্রহণ শুরু

অগাস্টের পরিবর্তে এপ্রিল থেকেই 'যুবসাথী' প্রকল্পের সুবিধা পাওয়ার ঘোষণা আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার জানা গেল...

গুণমানের পরীক্ষায় ফেল আমুল, ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি মাদার ডেয়ারি- কান্ট্রি ডিলাইটের প্যাকেটেও!

নামজাদা সংস্থার প্যাকেটজাত দুধে মিলল মাত্রাতিরিক্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া( harmful bacteria in packaged milk)! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করল...

বাংলা বলায় খুন আরও এক শ্রমিক! পুরুলিয়ার যুবকের মৃত্যু মহারাষ্ট্রের পুনেতে

এক ভয়ঙ্কর হিংসার শিকার হয়ে বাংলার বহু মানুষ বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত...