Thursday, May 7, 2026

অনুব্রতর বিরুদ্ধে CBI চার্জশিটে সাক্ষী হিসেবে শতাব্দীর নাম! জোরদার চর্চা রাজনৈতিক মহলে

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের নামে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই চার্জশিটকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরচর্চা। জানা গিয়েছে, সেই চার্জশিটে নাম রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। চার্জশিটে শতাব্দীর নাম রয়েছে সাক্ষী হিসেবে। সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট ৯৫ জনের নাম রয়েছে সাক্ষী হিসেবে। সেখানে শতাব্দী নাম থাকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সিবিআই সূত্রে খবর, গরুপাচার কান্ডের চার্জশিটে একটি জায়গায় উঠে এসেছে শতাব্দী রায়ের নাম। তদন্ত চলাকালীন বিভিন্ন সময়ে ব্যাংকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারিরা এবং সেই সময় একটি ব্যাংকে আগুনও লেগে যায়। এই ঘটনা চলাকালীন ১৬০ নম্বর ধারায় প্রথমে শতাব্দী রায়কে ডাকা হয় এবং এরপরে ১৬১ ধারায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়।

শতাব্দীর বয়ান রেকর্ড করার পরই তাঁর নাম চার্জশিটে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ৯৫ জন সাক্ষীর তালিকায় ৪৬ নম্বর নাম রয়েছে শতাব্দী রায়ের। এই গরুপাচারকান্ডে মলয় পিট, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার এবং সহকারি ম্যানেজার সহ বহু কর্মী যারা সিজার লিস্টে সই করেছেন তাঁদের নামও সাক্ষী হিসেবে রয়েছে সিবিআই চার্জশিটে।

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...