Friday, June 19, 2026

ত্রিকোণ প্রেমের জের! বন্ধুকে মেরে রক্তমাখা ছুরি হাতে থানায় আত্মসমর্পণ যুবকের

Date:

Share post:

ত্রিকোণ প্রেমের জের। আর তার জেরেই এক যুবকের প্রাণ গেল বলে অভিযোগ। এলোপাথাড়ি ছুরির আঘাতে বন্ধুর হাতেই খু*ন যুবক। ঘটনার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ (Surrender) করেন অভিযুক্ত (Accused)। দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত জয়নগরের (Jaynagar Majilpur) ঘটনা। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। নিহত যুবকের নাম হজরত গাজি। তিনি জয়নগরের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

অভিযোগ, বন্ধু শহিদুল গাজির সঙ্গে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল হজরতের। প্রেম ঘটিত বিষয় নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। সোমবার সকালে কাজে যাওয়ার আগে দুর্গাপুর পেট্রোল পাম্পের (Petrol Pump) কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন হজরত। অভিযোগ ঠিক সেই সময় ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি হজরতকে কোপান শহিদুল। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হজরত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত রক্তমাখা ছুরি হাতে জয়নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে পদ্মের হাট হাসপাতালে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর দেহে একাধিক ক্ষতচিহ্ন (Scars) পাওয়া গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রেম ঘটিত বিষয়ে হজরত ও শহিদুলের মধ্যে দূরত্ব তৈরি হয়। একে অপরের বন্ধু হলেও দিনে দিনে সম্পর্ক তলানিতে পৌঁছয়। বিষয়টিকে কেন্দ্র করে চলে একে অপরকে শাসানির পালা। এরপরই এদিন পেট্রোল পাম্পে ছুরি হাতে হজরতের উপর চড়াও হন অভিযুক্ত।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...