Thursday, May 7, 2026

Dengue Update: বাড়ছে ডেঙ্গি, জোর কদমে পুরসভার সাফাই অভিযান

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) দমনে ফের কড়া হচ্ছে প্রশাসন। কলকাতা (Kolkata) এবং পার্শ্ববর্তী জেলায় বাড়ছে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ। পুরসভার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দমদমের (South Dumdum) বিস্তীর্ণ এলাকা। এবার পরিত্যক্ত ও অসুরক্ষিত বাড়ির তালা ভেঙে অভিযান চালালেন পুরসভার (Municipal Corporation)কর্মীরা।

দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। ২৩ নম্বর ওয়ার্ড,যোগীপাড়া, ৪ নম্বর বাপুজি কলোনি-সহ একাধিক এলাকায় অভিযান চলে। তালা বন্ধ অবস্থায় পড়ে থাকা পাঁচটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান পুরসভার কর্মীরা। পুজোর আগে থেকেই ডেঙ্গি নিয়ে সতর্ক করেছিল প্রশাসন। ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গবেষণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বারবার করে সচেতনতামূলক প্রচার চালান হচ্ছে পুরসভার তরফ থেকে।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...