Wednesday, May 6, 2026

উত্তরাখণ্ডের তুষারধসে মৃত অমিতের দেহ ফিরল কলকাতায়, বিমানবন্দরে শেষ শ্রদ্ধা মন্ত্রী অরূপের

Date:

Share post:

উত্তরাখণ্ডে (Uttarakhand) তুষারধসে (Avalanche) ইতিমধ্যে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (Neheru Institute of Mountaineering) সূত্রে এখবর জানানো হয়েছে। গত মঙ্গলবার অর্থাৎ নবমীর সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi) দ্রৌপদী কা ডান্ডা-২ পর্বত শৃঙ্গে ভয়াবহ তুষারধসে আটকে পড়েন ৪১ জন সদস্যের একটি পর্বতারোহীর দল (Mountaineer Team)। এদের মধ্যে ছিলেন ৩ জন বাঙালি পর্বতারোহীও। ৩ বাঙালি পর্বতারোহীর নাম সৌরভ বিশ্বাস, অমিত কুমার সাউ এবং সন্দীপ সরকার। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকেই সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) এসে পৌঁছয় অমিত সাউর (Amit Shaw) দেহ। রাজ্য সরকারের (Govt of West Bengal) পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Arup Bishwas)। এরপর বিমানবন্দর থেকে মহেশতলার বাসভবনে নিয়ে যাওয়া হয় অমিতের মরদেহ। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মৃত পর্বতারোহীর স্ত্রী কন্যাকুমারী সাউও।

আরও পড়ুন- মোমিনপুর নিয়ে দিনভর প্ররোচনা-গোলমালের চেষ্টা রাজ্য বিজেপি নেতৃত্বের

অন্যদিকে দেহ সনাক্তকরণের (Body Identification) পর সোমবার খবর আসে সন্দীপ সরকারের বাড়িতে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, অভিযাত্রী দলে সব মিলিয়ে ছিলেন ২৯ জন। এদের মধ্যে ছিলেন ৩ জন বাঙালি ছিলেন। মঙ্গলবার আনা হবে সন্দীপের দেহ।


Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...