Tuesday, May 19, 2026

সায়গলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে হাইকোর্টে ইডি, আজ মামলার শুনানি

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে হেফাজতে পেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁকে দিল্লি নিয়ে যেতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আজ, মঙ্গলবার ১১টায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ এই মামলা শুনানির হবে।

আরও পড়ুন:সায়গল হোসেনকে হেফাজতে পেতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ইডির

গরু পাচার মামলায় সায়গলকে নাগালে পেতে তাই মরিয়া ইডি। কিন্তু কলকাতায় নয়, সোজা দিল্লি নিয়ে গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সায়গল। ইতিমধ্যেই সেখানে গিয়ে তাকে জেরা করেছে ইডি। এমনকি সায়গল হোসেনকে অ্যারেস্ট মেমোতে সই করিয়ে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু আইনি জটিলতায় হেফাজতে নিতে পারেনি তাঁকে। নিম্ন আদালত ট্রানজিট রিমান্ডের আবেদন গ্রহণ করেনি। ফলে থমকে গিয়েছে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া। সে কারণেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সায়গলকে আসানসোল জেলের মধ্যেই গ্রেফতার করে ইডি। সায়গলকে নিয়ে যাওয়ার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে ট্রানজিট রিমান্ডের আর্জি জানায় ইডি। যদিও তা প্রথমে শোনেননি পশ্চিম বর্ধমান জেলা আদালতের বিচারক। সেদিন সন্ধ্যায় ফের আসানসোল ডিস্ট্রিক্ট ভ্যাকেশনাল কোর্ট বা আসানসোল জেলা অবসরকালীন বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। কিন্তু পশ্চিম বর্ধমান জেলা আদালতের বিচারক রত্না রায় লিখিতভাবে জানান, সংশ্লিষ্ট মামলার কেস রেকর্ড দেখার পরিসর বা এক্তিয়ার নেই অবসরকালীন আদালতের। মামলাটি খারিজ হয়ে যায়। এরপরই হাই কোর্টে আসার সিদ্ধান্ত নেয় ইডি।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...