Saturday, May 16, 2026

চেন্নাইয়ান এফসির কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

সোমবার ঘরের মাঠে আইএসএলের ( ISL) প্রথম ম‍্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রথম ম‍্যাচেই চেন্নাইয়ান এফসির কাছে ১-২ গোলে হারে জুয়ান ফেরান্দোর দল। আর এই হারের জেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সমর্থকরা। যদিও হেড কোচ জুয়ান ফেরান্দো এই হারের জন্য দায়ী করলেন যুবভারতীর বিদ্যুৎ বিভ্রাটকেই। পাশাপাশি পেনাল্টি থেকে গোলটাও খেলোয়াড়দের মানসিকতায় অনেকটা ধাক্কা লাগে বলে জানান বাগান কোচ।

দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিট পরে আলো নিভে যায় যুবভারতীতে, যার ফলে ১২ মিনিটের মত বন্ধ থাকে খেলা। আর এই কারণেই নাকি মনঃসংযোগ নষ্ট হয়েছে ফুটবলারদের, সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বলছেন ফেরান্দো। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরান্দো বলেন, “দ্বিতীয়ার্ধে আলো নিভে যাওয়ার ফলে যে মনসংযোগ নষ্ট হল, তাতেই ক্ষতিটা হল। পেনাল্টি থেকে গোল হওয়ার পরে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। ও রকম একটা ধাক্কা খাওয়ার পরে মানসিকতা খুবই নেতিবাচক হয়ে যায়। ওখান থেকে ইতিবাচক মানসিকতা ফিরিয়ে আনা বেশ কঠিন। এখন পরের ম্যাচ নিয়ে ভাবা শুরু করছি। কাল নতুন দিন। নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হবে।”

এক গোলে এগিয়ে থেকেও ২-১ ম্যাচটিতে হার।কথায় সমস্যা হল? এই নিয়ে বাগান কোচ বলেন,” পেনাল্টির পর থেকে দলের মানসিকতায় ধাক্কা লাগে। যেখানে আমরা ২-০-র কাছাকাছি চলে গিয়েছিলাম, সেখান থেকে ১-১ হয়ে যাওয়ায় মানসিক ভাবে ছেলেরা ধাক্কা খায়। আত্মবিশ্বাস তলানিতে চলে যায়। তবে এই মানসিকতা বদলানো দরকার ছিল। এই শিক্ষা আশা করি আগামি দিনে কাজে লাগবে। সমর্থকদের পক্ষে এই পরিস্থিতি মোটেই ভাল না। মানসিকতায় বদল আনতে হবে আমাদের ছেলেদের।”

আইএসএলের প্রথম ম‍্যাচেও একই রোগ ধরা পরল বাগানের। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় সবুজ-মেরুন ব্রিগেড। কারণটা ঠিক কি? এই নিয়ে ফেরান্দো বলেন, “সুযোগ তৈরি করতে পারাটা ভাল ব্যাপার। অল্প সংখ্যক সুযোগ পেয়ে তা হাতছাড়া হলে অত চিন্তার কিছু থাকে না। কিন্তু ৬-৭টা সুযোগ পেলে তা থেকে অন্তত তিনটে গোল তো হওয়াই উচিত। তবে এটাই বাস্তব। দল সুযোগ পাচ্ছে। আমরা জায়গা তৈরি করতে পারছি এবং সেগুলোকে কাজে লাগাতে পারছি। প্রতিপক্ষ একটিমাত্র ক্রস থেকে গোল করতে গিয়ে পেনাল্টি পায় এবং তা থেকে গোলও পায়। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। কারণ, আমাদের এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sportts: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...