Thursday, March 19, 2026

ঘনিষ্ঠ মুহূর্তের আদরে ব্রেন স্ট্রোক! প্রেমিকার ‘আদরের দাগ’ শেষ করল প্রেমিককে

Date:

Share post:

ভালবাসার (Love) স্পর্শেই মৃত্যুর হাতছানি। প্রেমিকার আদর সহ্য করতে পারল না প্রেমিক। উত্তেজনা আর যৌ*ন কামনার বশেই একে অন্যকে গলায় কামড় দিয়ে হিংস্র যৌ*নতা। আর তাতেই সব শেষ। মৃত প্রেমিকের নাম জুলিও ম্যাকিয়াস গঞ্জালেজ (Julio Macias Gonzalez)।

পাশ্চাত্যে ‘আদরের দাগ’ পরিচিত ‘হিকি’ নামে। আর সেই হিকির জেরেই ১৭ বছরের প্রেমিকের মৃত্যু। ২০১৬ সালের অগস্ট মাসে মেক্সিকো সিটির (Mexico City) বাসিন্দা জুলিও তাঁর ২৪ বছর বয়সি বান্ধবীর সঙ্গে একটি মনোরম এবং রোম্যান্টিক মুহূর্ত কাটানোর পর বাড়ি ফিরে আসেন।কিন্তু বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসেই হঠাৎই খিঁচুনি শুরু হয় জুলিওর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করিয়েও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যদের চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রেমিকার দেওয়া ‘আদুরে কামড়ে’ জুলিওর গলায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সেই জমাট বাঁধা রক্ত তরল রক্তের সঙ্গে বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছনোর পরই জুলিওর ব্রেন স্ট্রোক হয়। চিকিৎসকেরা দীর্ঘ সময়ের হিকির কারণে ক্যারোটিড ধমনীর উপর সরাসরি চাপ পড়তে পারে। এর ফলে রক্তনালির দেওয়াল ছিঁড়ে যেতে পারে এবং রক্ত জমাট বেঁধে যেতে পারে। এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে গিয়ে ব্রেন স্ট্রোকের দিকে ঠেলে দিতে পারে। প্রেমিকের মৃত্যুর পর থেকে প্রেমিকা পলাতক হয়ে যায় বলে জানা যায়।

spot_img

Related articles

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...