Monday, March 16, 2026

সুপার সাইক্লোনের প্রহর গুনছে বাংলা,বিভিন্ন রাজ্যে জারি অতি বৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

যদিও এখনও পর্যন্ত পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না কিন্তু তবুও আশঙ্কা বাড়ছে। আইএমডি (IMD) স্পষ্ট করে কিছু না জানালেও বঙ্গোপসাগরে (Bay of Bengal) সুপার সাইক্লোন (Super cyclone) তৈরির প্রমাদ গুনছেন বঙ্গবাসী। বাংলাদেশ প্রশাসনও (Bangladesh Government) এই নিয়ে নড়ে চড়ে বসেছে বলে জানা যাচ্ছে। যদিও ঘূর্ণিঝড় ঠিক কোথায়, কবে আছে পড়তে পারে তার সম্পর্কে এখনও মৌসম ভবন কিছু জানায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা থাকছে।

গত কয়েকদিন ধরে যেভাবে গরম এবং অস্বস্তি বাড়ছিল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার খানিকটা হলেও বদল হয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেছে। আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ । মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে যথেষ্ট অস্বস্তি রয়েছে।উত্তরবঙ্গের সব জেলাতেই এদিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ হাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে৷ যার জেরে দফায় দফায় উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লি এবং সংলগ্ন এলাকা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরী এবং কর্নাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ আগামী ৪ দিনে তামিলনাড়ু, রায়লসীমা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ যদিও ভয়াল ভয়ঙ্কর সাইক্লোন আদৌ এই মুহূর্তে তৈরি হবে কিনা তা নিয়ে আবহাওয়া দফতর মুখে কুলুপ এঁটেছে।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...