Wednesday, April 29, 2026

ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বিপর্যয়, প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি রাস্তার ধস

Date:

Share post:

ভুটান পাহাড়ে(Bhutan Hill) প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে ধসে গেল আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তা। পরিস্থিতি এতটাই খারাপ রূপ নিয়েছে যে জয়গাঁওয়ের সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি(Jharna Basti) সংলগ্ন একাধিক বাড়ি।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এহেন পরিস্থিতির মাঝেই ভুটান এবং সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিপাত হয়। যার ফলে নদীতে জলোচ্ছ্বাস দেখা যায়। রাস্তায় নামে ধস। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। যার যেটা রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। গোটা পরিস্থিতি উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। এদিকে শনিবার ধস নামতে দেখা গিয়েছে সিকিমের ( Sikkim ) সিংতামে এলাকায়।

এরই মধ্যে ধস নেমেছে নেপালে ( Nepal Disaster )। আর তার জেরে নেপালে গিয়ে ধসে আটকে পড়লেন বহু বাঙালি পর্যটক। সম্প্রতি মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানিয়েছেন, গত পাঁচদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি। খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের তরফে পর্যটকদের ফিরিয়ে আনতে যোগাযোগ করা হচ্ছে নেপাল সরকারের সঙ্গে।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...