Wednesday, April 29, 2026

মুম্বই বিমানবন্দরে শার্দূল পৌঁছলেও তাঁর ব্যাগ পৌঁছয়নি, বিরক্তি জানিয়ে টুইট

Date:

Share post:

মুম্বই বিমানবন্দরে ব্যাগ পাচ্ছেন না শার্দূল ঠাকুর। ভারতীয় অলরাউন্ডার রীতিমতো বিরক্ত এমন কাণ্ডে। টুইট করে জানান তাঁর বিরক্তির কথা। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন ‘কর্মী’ হরভজন সিং তাঁকে সাহায্যের আশ্বাস দেন। যদিও পরে ব্যাগ পেয়েও যান শার্দূল।

বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে শার্দূল পৌঁছে গেলেও তাঁর ব্যাগ পৌঁছয়নি। তিনি বিমান সংস্থার উদ্দেশে টুইট করে লেখেন, “লাগেজ বেল্টে কাউকে পাঠাবেন? এমন ঘটনা প্রথম বার ঘটল এমন নয়। এখানে কোনও কর্মীও নেই।”মঙ্গলবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন শার্দূল। সেখান থেকে বুধবার মুম্বই আসেন তিনি। কিন্তু ব্যাগ না পাওয়ায় বিরক্ত হন।
শার্দূলের টুইটে তাঁকে আশ্বাস দেন হরভজন। এক সময় এয়ার ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলতেন ভারতের প্রাক্তন স্পিনার। তিনি টুইটে লেখেন, “চিন্তা করো না শার্দূল। আমাদের কেউ নিশ্চয়ই তোমাকে সাহায্য করার জন্য যাবে। এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়ার প্রাক্তনীর তরফে ভালবাসা।” শার্দূলও ধন্যবাদ জানান হরভজনকে। সেই সঙ্গে জানান যে তিনি সাহায্য পেয়েছেন।
বৃহস্পতিবার মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শ্রেয়স আয়ার এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন শার্দূল।

Related articles

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...