Monday, June 8, 2026

বিশ্বকাপের আগে বিরাট সমস্যায় নেইমার, তাঁর বিরুদ্ধে কারাদণ্ডের আবেদন করল এক সংস্থা

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে ২০২২ কাতার বিশ্বকাপ ( 2022 Qatar World Cup)। তার আগে চিন্তার ভাঁজ ব্রাজিল (Brazil) শিবিরে। বলা ভালো চিন্তায় নেইমার জুনিয়র। নেইমারের বিরুদ্ধে স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার আর্থিক চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডের আবেদন করল ব্রাজিলের লগ্নিকারী সংস্থা ডিআইএস! বার্সালোনার এক আদালতে ১৭ অক্টোবর এই মামলার শেষ শুনানি হওয়ার কথা।

ঘটনার সূত্রপাত, ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সিলোনায় নেইমারের ট্রান্সফারে উঠে এসেছে দূর্নীতির অভিযোগ। আর সেই কারণেই ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস, নেইমারের বিরুদ্ধে পাঁচ বছরের কারাবাসের শাস্তির জন্য বৃহস্পতিবার আবেদন করেছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০১৩ সালে ব্রাজিলের স্যান্টোস ক্লাব থেকে নেইমারকে সই করিয়েছিল বার্সেলোনা। ২০১৩ সালে যখন নেইমারকে ৫৭.১ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় বার্সিলোনা, তখন মোট ৪০ মিলিয়ন ইউরো পায় নেইমারের পরিবার। আর সেখান থেকে ৪০ শতাংশ, অর্থাৎ ১৭.১ মিলিয়ন পায় ডিআইএস। কিন্তু ডিআইএস-এর অভিযোগ, নেইমারের প্রকৃত মার্কেট ভ্যালুর অনেক কম অর্থ প্রদান করেছে বার্সিলোনা। আর সেই কারণে দূর্নীতির অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছে ডিআইএস।

এই ঘটনার কারণে সোমবার শুনানিতে নেইমার ছাড়াও উপস্থিত থাকার কথা নেইমারের পরিবারের, এছাড়াও বার্সিলোনার দুই প্রাক্তন সভাপতি জোসেপ বার্তোমেউ ও স্যান্দ্রো রোসেল এবং স্যান্টোসের প্রাক্তন সভাপতি ওডিলিও রডরিগেজ। যদিও নেইমারের পক্ষের আইনজীবীর দাবি, নেইমারের স্ব-ইচ্ছায় এই ট্রান্সফারটি ঘটেছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...