Friday, May 15, 2026

প্রেমিকার সঙ্গে কথা বলতে দিতে হবে, থানার বাইরে ছুরি নিয়ে আত্মহ*ত্যার হুমকি যুবকের

Date:

Share post:

মেয়েকে  নিয়ে থানায় ঢুকেছেন বাবা (Father)। আর দু’ঘণ্টারও বেশি সময় থানার সামনে দাঁড়িয়ে প্রেমিক (Lover) যুবক। শুধু তাই নয়, হাতে ধারাল ছুরি নিজের গলায় ধরে আত্মহ*ত্যার হুমকি। যুবকের দাবি, প্রেমিকার সঙ্গে অন্তত একবার কথা বলতে চায়। আজ, শুক্রবার টানটান উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পূজালী থানার (Pujali Police Station) সামনে। এদিন বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এই সিনেমাটিক ঘটনা দেখতে থানার সামনে ভিড় করে উৎসুক মানুষ।

ঘটনা ঠিক কী?

জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে বিড়লাপুরের (Birlapur) বাসিন্দা বছর বাইশের শেখ সোহেল (Sheikh Sohail) পূজালীর এক নাবালিকাকে নিয়ে পালায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেয়ে তাদের বাড়ি ফিরিয়ে আনা হয়। ছেলের বাড়ির লোকজন সম্পর্ক মেনে নিলেও নাবালিকার বাবা-মা কিছুতেই এই সম্পর্কে সম্মতি দিচ্ছেন না। মেয়ে নাবালিকা বলে তাঁরা অভিযোগ করেন পূজালী থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শেখ সোহেল ও তার বাবাকে গ্রেফতার করে পূজালী থানার পুলিশ (Pujali Police Station)। আদালতের নির্দেশে তাদের জেল হেফাজত হয়। তবে এখন তাঁরা জামিনে মুক্ত।

এদিকে, ওই ঘটনার তদন্ত করতে গিয়ে আজ নাবালিকা ও তার বাবাকে পূজালী থানায় ডেকে পাঠানো হয়। সেই খবর চলে যায় সোহেলের কানে। তারপর সে ছুরি হাতে থানার সামনে চলে আসে। নাবালিকা ও তার বাবা যখন থানার ভিতরে, তখনই বাইরের গেটে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিতে থাকে সোহেল, একবার প্রেমিকার সঙ্গে কথা বলতে দিতে হবে। তা না হলে সে নিজের গলায় ছুরি চালিয়ে দেবে। থানার গেটে এমন নাটকীয় ঘটনা দেখে পুলিশ অস্বস্তিতে পড়ে যায়। হয়ে যায় পুলিশ। তাঁরা নাবালিকা ও তাঁর বাবাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখনও বাগে আনা যাচ্ছিল না সোহেলকে। অবশেষে সোহেলকে আটক করে পুলিশ।

তাঁর দাবি, প্রেমিকার সঙ্গে তাকে তাঁকে কথা বলিয়ে দিতে হবে। টানা ২ ঘণ্টার বেশি দরকষাকষির পর সোহেলকে বাড়ি যেতে রাজী করানো হয়। সোহেল ছুরি গুটিয়ে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠতে যেতেই পেছন থেকে তাঁকে ধরে ফেলে দুই কনস্টেবল। তারপর সোজা থানার ভিতরে নিয়ে চলে যায়।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...