Wednesday, May 13, 2026

Turkey: কয়লা খনির বিষাক্ত গ্যাসে ভয়াবহ বি*স্ফোরণে ২৫ জনের মৃ*ত্যু!

Date:

Share post:

কয়লাখনির (Coal mine ) বিষাক্ত গ্যাসে ভয়াবহ বি*স্ফোরণ(Blast) । এখনও পর্যন্ত প্রায় ২৫ জনের মৃ*ত্যু হয়েছে বলে সংবাদসূত্রে প্রকাশ। ঘটনাটি ঘটেছে তুরস্কের (Turkey) উত্তরে অবস্থিত বার্টিন প্রদেশে। কৃষ্ণসাগরের তীরে আমাসরায় একটি কয়লাখনির (Coal mine) ভিতরে শুক্রবার আচমকাই বি*স্ফোরণ হয়। এখনও প্রায় ১২ জন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার বিবরণ দিয়ে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বি*স্ফোরণের সময় খনির ভিতরে প্রায় ১১০ জন কাজ করছিলেন। যাদের মধ্যে অর্ধেকেরও বেশি কর্মী খনির ৩০০ মিটার গভীর ছিলেন। আচমকাই বি*স্ফোরণ হয়, আগুনে পুড়ে কমপক্ষে ২৫ জনের মৃ*ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বি*স্ফোরণের খবর মেলার পরই উদ্ধারকাজ শুরু করা হয়। শেষ খবর পাওয়া অবধি, ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খনির ভিতরে কমপক্ষে আরও ১২ জন বা তার বেশি সংখ্যক কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কয়লাখনির ভিতরে থাকা এক ধরনের বিষাক্ত ও দাহ্য গ্যাসের কারণেই ভয়াবহ বি*স্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...