Monday, March 16, 2026

অতিরিক্ত বেতন ফেরত দিতে প্রধানশিক্ষকদের নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

ফের অতিরিক্ত বেতন ফেরৎ দিতে স্কুলের প্রধানশিক্ষকদের নোটিশ (Notice) পাঠাল শিক্ষা দফতর (Education Department)। এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে হবে।

এর আগে ২ মে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই ওই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছিল। সেই সিদ্ধান্তর উল্লেখ করেই স্কুলের প্রধান শিক্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত বেতন ফেরাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০১৯ সালে রোপা চালু হওয়ার আগে মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষকরা বেতনের পাশাপাশি একটি ‘বর্ধিত বেতন’, সঙ্গে তিন শতাংশ অতিরিক্ত ভাতা পেতেন। উচ্চ মাধ্যমিক স্তরে, অল্প ‘বর্ধিত বেতনের’ সঙ্গে প্রধান শিক্ষকরা মাসে ৪০০-৫০০ টাকা পর্যন্ত পেতেন। রোপা (ROPA) চালু হওয়ার পর ২০২০ সালের জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন চালু হয়ে যায়। এরপরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত বেতন বা ভাতা বন্ধ হয়ে যায়। সরকারি নিয়ম উপেক্ষা করে স্কুলের প্রধান শিক্ষকরা অতিরিক্ত বেতন ও ভাতা নিয়েছেন বলে মত শিক্ষা দফতরের। সেই কারণেই এই অতিরিক্ত বেতন দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:পাকিস্তান-নেপালেরও পরে, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০৭!

spot_img

Related articles

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...