Saturday, May 16, 2026

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের, ব্রিসবেন পৌঁছাল দল

Date:

Share post:

২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তারই প্রস্তুতি শুরু করে টিম ইন্ডিয়া। পার্থে দুটো প্রস্তুতি ম‍্যাচ খেলে শনিবার ব্রিসবেন পৌঁছে গেল বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা আগেই ব্রিসবেন পৌঁছে গিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যোগ দিতে। এবার পৌঁছে গেল পুরো দল।

এদিন বিসিসিআই টুইটারে একটি ভিডিও পোস্ট করে, সেখানে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটাররা ব্রিসবেন বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। সেখানে হাল্কা মেজাজে দেখা যাচ্ছে বিরাট কোহলিদের। সমর্থকদের আবদার মেটাতেও দেখা যায় ক্রিকেটারদের।

টি-২০ বিশ্বকাপের ম‍্যাচে নামার আগে আরও দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে রোহিত শর্মারা। এই দুটো দল হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ম‍্যাচ গুলি হবে সোমবার এবং বুধবার। ব্রিসবেনে হবে সেই দুটো ম্যাচ।

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এ ছাড়া আরও একটি দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে।

আরও পড়ুন:কলকাতা লিগে এরিয়ানের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...