Wednesday, June 24, 2026

অর্জুন সিং এর ব্যক্তিগত কোনও ক্যারিশমা নেই, কটাক্ষ সৌগতর

Date:

Share post:

এ বার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)কে কটাক্ষ করলেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)।  দমদমের সাংসদ বলেন, অর্জুন সিং-এর ব্যক্তিগত কোনও ক্যারিশমা নেই । গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । এ বার তৃণমূল কংগ্রেসের ক্যারিশমাতে তিনি জিতবেন ।

সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেছিলেন যে, ২০১৯ সালে তৃণমূলের বিরুদ্ধে তৈরি হওয়া চোরাস্রোতকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । বিষয়টি নিয়ে সৌগত রায় বলেন, “ওই সময় হিন্দি ভাষাভাষীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি একটু সমর্থন ছিল । তবে দলে কোনও চোরাস্রোত ছিল না । আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্জুন সিং-এর কোনও ব্যক্তিগত ক্যারিশমা নেই । তিনি এখন তৃণমূলে এসেছেন বটে । তবে এ বার তিনি জিতবেন তৃণমূলের সমর্থনের জন্য । গতবার জিতেছিলেন নরেন্দ্র মোদির সমর্থনের জন্য ।”

এই বক্তব্যের পালটা প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের সাংসদ বলেন, “সৌগতদা সিনিয়র লিডার । তিনি কি বলেছেন, কেন বলেছেন আমি জানি না । তাঁর বক্তব্যের বিরোধিতাও আমি করব না । তবে সে সময় আমার যা উপলব্ধি হয়েছে আমি তাই বলেছি । সত্যি কথা বলতে কী, আমাদের নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে । কোথাও যদি ভুল হয় সেটাকে মেরামত করতে হবে । সেই লক্ষ্য থেকেই আমার এই বক্তব্য ।”

যে বিজয়া সম্মেলনী থেকে অর্জুন সিং এই বক্তব্য রেখেছেন সেখানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ।এই বিষয়ে তিনি বলেন, সবটাই মিডিয়ার কারসাজি । আসলে এ সব করে সংবাদ মাধ্যমগুলি তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করছে । এই দলটার অভিভাবিকার নাম মমতা । এখানে এভাবে দ্বন্দ্ব (TMC Factionalism) তৈরি করা যাবে না ।”

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...