Monday, May 18, 2026

শাহের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। দিল্লির কাছে হরিয়ানার সুরজ কুণ্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। তাছাড়াও ছটপুজো রয়েছে। এইসব উৎসব অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীর পক্ষে ওই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে নবান্ন জানিয়েছে। তাঁর জায়গায় চিন্তন শিবির নামে এই বৈঠকে যেতে পারেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং ডিজি মনোজ মালব্য। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ওই বৈঠকে মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশের আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন:২৭ অক্টোবর ভাইফোঁটায় ছুটি সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন


Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...