Monday, May 11, 2026

এই প্রথম কালীপুজোয় মধ্যরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল

Date:

Share post:

এ বছর কালীপুজোতেও মাঝরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ২৪ অক্টোবর সোমবার কালীপুজোর দিন এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। রাত ১২টায় শেষ ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। মোট ১২টি বিশেষ ট্রেন ওই দিন রাতে চালানো হবে। ৬টি আপ এবং ৬টি ডাউন ট্রেন।

আরও পড়ুন:Kolkata Metro : পুজোয় কোটি টাকা রোজগার ! রেকর্ড গড়ল কলকাতা মেট্রো

এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “শহর তথ্য রাজ্যবাসীকে এই পরিষেবা মেট্রো রেলের তরফ থেকে দীপাবলির উপহার।প্রচুর মানুষ পুজো দেখতে দক্ষিণেশ্বর যান। অনেকেই ভিড় করেন কলকাতার বিভিন্ন কালীমন্দিরে। ফলে এই বিশেষ ট্রেন চালানোর ফলে সকলেই উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। এবারই প্রথম কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, এই বিশেষ ট্রেন-সহ কালীপুজোর দিন সবমিলিয়ে মোট ২০০টি ট্রেন চালাতে চলেছে মেট্রো।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...