Thursday, May 14, 2026

২০১৪-র সঙ্গে বিক্ষোভে সামিল ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।বৃহস্পতিবার করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন ২০১৭-র টেট চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকায়। আন্দোলনকারীরা তখন ছুটতে শুরু করেন। পরে করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। অন্যদিকে, করুণাময়ীতে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের ধর্না-অনশন এখনও চলছে।

পর্ষদ তাদের দাবি অনায্য বলার পর, এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। প্রাথমিক শিক্ষা পর্ষদ সাফ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।

এই টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার ২০১৭এর টেট উত্তীর্ণরা আন্দোলনে নামায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, এভাবে রাস্তায় বসে না থেকে তারা বরং আদালতে যান।কিন্তু আন্দোলনকারীরা কোনও কিছুতেই কর্ণপাত করছেন না।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...