Wednesday, April 29, 2026

ফের ইরান: স্কুলে ধর্মীয় নেতার স্তুতিগান না গাওয়ায় ছাত্রীকে পিটিয়ে খুন

Date:

Share post:

সঠিকভাবে হিজাব না পরায় নীতি পুলিশের মারে মাহশা আমিনের মৃত্যুকে ঘিরে উত্তাল ইরান। লাগাতার চলছে হিজাব বিরোধী বিক্ষোভ। এরই মাঝে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তার অপরাধ, স্কুলের মধ্যে নিরাপত্তা বাহিনীর নির্দেশমতো ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লার স্তুতিগান গায়নি। আর এই ঘটনায় ইরানের বিক্ষোভ পরিস্থিতির আগুনে ঘি পড়লো বলে মনে করা হচ্ছে। বছর ষোলোর মৃত ওই ছাত্রীর নাম আসরা পানাহি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইরানের উত্তর-পশ্চিমে আরদাবিল শহরে গত সপ্তাহে শাহিদ উচ্চ বিদ্যালয়ে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খোমেনেইয়ের প্রশংসাসূচক একটি গান গাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বহু ছাত্রীই ওই গান গাইতে অস্বীকার করে। তার জেরেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় আসরাকে হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার তার মৃত্যু হয়। আর মৃত্যুর বিষয়ে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ‘দ্য কোঅর্ডিনেটিং কাউন্সিল অফ ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েসন্স’।

যদি ওই ছাত্রীর মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। পাশাপাশি ছাত্রীর এক আত্মীয়ের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কাকতালীয়ভাবে মাহশার ক্ষেত্রেও একই দাবি করা হয়েছিল। উল্লেখ্য ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল বছর বাইশের তরুণী মাহশা আমিনির। অভিযোগ ঠিকমতো হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি অত্যাচারে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায়ক হবে ফুঁসে উঠেছে ইরানের মহিলারা নিজেদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এই বিক্ষোভে অংশ নিয়ে ইরান পুলিশের গুলিতে ইতিমধ্যেই বহু মহিলার মৃত্যু হয়েছে। এরই মাঝে ফের এই ঘটনা ইরানের বিক্ষোভের আগুন আরো বাড়িয়ে তুলবে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...