Saturday, May 23, 2026

অনুতপ্ত রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় চাইলেন ক্ষমা

Date:

Share post:

অনুতপ্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন যা করেছেন ভুল করেছেন। ঘটনার সূত্রপাত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল ম‍্যাঞ্চেস্টার। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। তবে বেঞ্চে বসিয়ে রাখায় একেবারেই খুশি হননি রোনাল্ডো। ম্যাচ চলাকালীন দেখা যায়, বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের উদ্দেশে চলে যান সিআরসেভেন, আর এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই কাজের জন‍্য রোনাল্ডোকে শাস্তিও দিয়েছে ক্লাব। পরের ম্যাচে চেলসির বিরুদ্ধে তাঁকে দলে রাখাই হয়নি। আর এই কাজের জন‍্য রোনাল্ডো নিজেও অনুতপ্ত। সকলের সামনে স্বীকার করে নিলেন কাজটা করা উচিত হয়নি।

বৃহস্পতিবার মধ‍্যরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন,” গোটা কেরিয়ারে আমি সব সময় সতীর্থ, কোচ, পরামর্শদাতাদের সম্মান করে এসেছি। আমি পাল্টে যাইনি। শেষ ২০ বছর ধরে যে মানুষটা ফুটবল খেলছে, আমি এখনও সেই মানুষই আছি। অন্যকে সম্মান দেওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছোটবেলায় খেলা শুরু করেছি। বড়রা আমার কাছে সব সময় উদাহরণ ছিলেন। সেই কারণে আমিও চেষ্টা করেছি ছোটদের কাছে উদাহরণ হয়ে উঠতে। আমার দুর্ভাগ্য সেটা সব সময় সম্ভব হয়নি। উত্তেজনার বশে ভুল করে ফেলেছি। আমি চেষ্টা করব আরও পরিশ্রম করতে এবং সতীর্থদের পাশে থাকতে। চাপের মুখে ভেঙে পড়া কোনও কাজের কথা নয়। এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আবার এক হয়ে উঠব।”

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

আরও পড়ুন:জয় শাহ-র মন্তব্যে এবার মুখ খুললেন আক্রাম

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...