Monday, March 16, 2026

দেশজুড়ে গৈরিকিকরণের লক্ষ্যে লোকসভা আসন বাড়িয়ে ৭৭২ করার পরিকল্পনায় মোদি

Date:

Share post:

দেশজুড়ে গৈরিকিকরণের লক্ষ্যে এবার জম্মু-কাশ্মীর ফর্মুলায় এগোতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। ২০২৬ লোকসভা ভোটের আগে আসন পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। বলা হচ্ছে রুটিন প্রসেস।

ভোটার সংখ্যা বাড়লে আসন পুনর্বিন্যাস করতে হয়। এটাই নিয়ম। কিন্তু এর পিছনে রয়েছে অন্য কৌশল। দীর্ঘকালীন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে লোকসভা কেন্দ্রের চরিত্র নিজেদের রাজনৈতিক সুবিধা মতো বদল করবে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার।

অন্যদিকে, যে রাজ্যগুলিতে বিজেপির শক্তি বেশি, সেখানে আসন সংখ্যা বাড়িয়ে নিলে স্বাভাবিকভাবেই ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছতে সুবিধা হবে গেরুয়া শিবিরের। এবং সেই লক্ষ্যেই ডিলিমিটেশনের পথে হাঁটছে মোদির সরকার। এবং সেক্ষেত্রে রাজ্য ভেঙে রাজ্যের সংখ্যাও বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভা কক্ষে আসন সংখ্যা হবে অনেক বেশি। নতুন লোকসভায় ৮৮৮ জন সাংসদ বসতে পারবেন। অর্থাৎ, প্রাথমিকভাবে ৭৭২ আসনের পরিকল্পনা থাকলেও মোদি সরকারের টার্গেট ৮৮৮টি আসন। অর্থাৎ ৭৭২টি কেন্দ্রে হিসেব সামনে রাখলে এখনই অন্তত ২২৯টি আসন বাড়ানোর অধিকার ও পরিকাঠামো হাতে থাকছে সরকার ও নির্বাচন কমিশনের।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়া হল সায়গলকে

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...