Sunday, March 22, 2026

শিয়রে ‘সিত্রাং’!কালীপুজোর দিনই ভারী বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

রাত পোহালেই কালীপুজো। তার আগেই শিয়রে দুর্যোগ। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ -এর প্রভাবে রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। মেঘের চাদরে ঢেকেছে তিলোত্তমার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম হবে সিত্রাং।

আরও পড়ুন:বাংলা নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বাংলাদেশে

তবে বঙ্গে আছড়ে পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,সোমবার মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়।তবে এর প্রভাবে সোমবার সকাল থেকেই দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

সিত্রাং -এর জেরে মঙ্গলবারও দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।

মঙ্গলবার দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...