Friday, June 26, 2026

কালীপুজো-দীপাবলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রস্তুত কলকাতা পুলিশ

Date:

Share post:

দুর্গাপুজো সুষ্ঠুভাবে পরিচালনা করেছে কলকাতার পুলিশ। এবার দীপাবলি (Diwali), কালীপুজোতে যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এবং অপরাধমূলক কাজ আটকাতে প্রস্তুত তারা। সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শব্দবাজি বিকিকিনি এবং ফাটানোর বিষয়েও কড়া নজরদারি থাকছে।

নিষিদ্ধ বাজি ব্যবহারে হাই কোর্টের (High Court) নির্দেশ পালন করতে হবে পুলিশকে। বেশ কয়েকদিন ধরেই শহর কলকাতায় চলছে তল্লাশি। গত কয়েকদিনে কলকাতা পুলিশ সাড়ে সাত হাজার কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন রাখা হবে। পাশাপাশি বিসর্জনের দিনেও বিশেষ ব্যবস্থা থাকবে। সেদিন আরও বাড়তি পাঁচশো পুলিশ (Police) মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নজরদারি চালাবে।

এছাড়া কালীপুজো, দীপাবলিতে রাত আটটা থেকে দশটা এবং ৩০ অক্টোবর ছটপুজোর দিন সকাল ছ’টা থেকে আটটা পর্যন্ত পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। তবে এবার জোরে মাইক বাজানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কোনওরকমের অশান্তি হলেই স্থানীয় থানা, ফাঁড়ি ও পিকেটে থাকা পুলিশ কর্মীদের জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...