Tuesday, March 10, 2026

Amitabh Bachchan: আচমকাই পায়ের শিরা কেটে হাসপাতালে বিগ বি!

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হতে হল বলিউড (Bollywood) শাহেনশাকে। আচমকাই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ৮০ বছর বয়সী এই কিংবদন্তি তাঁর ব্লগে গোটা বিষয়টি সম্পর্কে তার অনুরাগীদের (fans)অবগত করেছেন। তবে আপাতত সুস্থ আছেন অমিতাভ (Amitabh Bachchan)।

সদ্য নিজের ৮০ তম জন্মদিন পালন করেছেন। এখনও শুক্রবারে বলিউডের ছবি মুক্তি মানেই বিগ বি এর ছবি থেকেই যায়। এই বয়সেও সুস্থ শরীরে যেভাবে কাজ করে চলেছেন তিনি তা অবশ্যই তরুণদের কাছেও শিক্ষণীয়। আর সেই মেগাস্টার হাসপাতালে ভর্তি জানা মাত্রই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু ঠিক কী ঘটেছিল? তাঁর ব্লগে অমিতাভ বচ্চন নিজেই লিখেছেন, জুতোর সঙ্গে সংযুক্ত ধাতুর টুকরোর ঘষাতে বাঁ পায়ের শিরা কেটে গিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল ৷ তাই কোনও রকম ঝুঁকি নিতে চান নি তাঁর চিকিৎসকেরা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত দাঁড়িয়ে কোনও কাজ করার অনুমতি দেওয়া হয় নি তাঁকে। ট্রেডমিলে ভর দিয়ে চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে। যাতে পায়ের উপরে কোনও ভাবে চাপ না পড়ে, সেই দিকে সতর্ক দৃষ্টি দিয়েছেন চিকিৎসকেরা। রক্ত সঞ্চালনে যাতে কোনও সমস্যা না হয় তার জন্যই পায়ে বিশেষ প্রকারের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...