Saturday, March 14, 2026

‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, কী বলব বুঝতে পারছি না’ সেরার পুরস্কার নিতে গিয়ে বললেন বিরাট

Date:

Share post:

মেলবোর্নে কিং কোহলির প্রত্যাবর্তন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যেন গত একবছর ধরে ওঠা শত প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন বিরাট। যার ফলে ম‍্যাচের সেরাও তিনি। পাকিস্তানের বিরুদ্ধে হার না মানা ইনিংসই কেরিয়ারের সেরা। ম‍্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বিরাট বলেন,” এতদিন আমার কাছে সেরা ছিল মোহালিতে ৮২ রানের ইনিংসটা ২০১৬ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু এবার এই ইনিংসটাকে এগিয়ে রাখব। রবিবার ৫৩ বলে ৮২ রান করলাম। এটাই এগিয়ে থাকবে। এই ম্যাচের পরিস্থিতিটাই আলাদা ছিল। তবে দুটোই আমার কাছে খুব স্পেশাল।”

তাঁর ব‍্যাটেই ভর করে দীপাবলির দুরন্ত উপহার পেয়েছে ভারতবাসী। তাই এই জয়টা যে আলাদা। ম‍্যাচ শেষে সেরা পুরস্কার নিতে গিয়ে বাক‍্যহারা বিরাট। তিনি বলেন,” আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী বলব বুঝতে পারছি না। আমার সত্যি কিছু বলার নেই। আমি জানি না কী হচ্ছে। হার্দিক আমাকে বার বার বলছিল যে, বিশ্বাস রাখো আমরা পারব। আমি কিছু বলতে পারছি না। এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমাদের কাছে হিসাব পরিষ্কার ছিল। রৌফকে যদি আমি আক্রমণ করতাম তা হলে পাকিস্তান চাপে পড়ে যাবে জানতাম। তাতেই শেষ ওভারে ১৬ রানের লক্ষ্য হয়ে দাঁড়ায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। অনেক মাস রান পাচ্ছিলাম না। সমর্থকরা আমার পাশে ছিল। ধন্যবাদ।”

আরও পড়ুন:শেষ মুহূর্তে চমক, সিএবি-র ভোটে লড়ছেন না মহারাজ

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...