Saturday, May 23, 2026

দেশজুড়ে ধনতেরসের ৪০ হাজার কোটির ব্যবসা

Date:

Share post:

সপ্তাহের শেষে ছুটির দিনে ধনতেরসের বিপুল কেনাবেচা। পঞ্জিকা মতে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ছিল ধনতেরসের মাহেন্দ্রক্ষণ। হিসেব বলছে, এই দু’দিন গোটা দেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে ধনতেরসে। যার সিংহভাগই যে সোনার বিকিকিনি, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Gold Silver rate: ধনতেরাসে সস্তা হল সোনা ! লাগাতার ২ সপ্তাহ সোনার দাম নিম্নমুখী

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের দাবি, এবার ধনতেরসকে কেন্দ্র করে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে সোনার দোকানগুলিতে। পশ্চিমবঙ্গেও দারুণ বিক্রি হয়েছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীরা।

এবার সোনার পর ধনতেরসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গাড়ি। দু’চাকা ও চার চাকা গাড়ি বিক্রির টাকার ৬ হাজার কোটি ছাড়িয়েছে। এরপরই ছিল কম্পিউটার ও কম্পিউটারের সামঞ্জস্য। সেই অঙ্কটা প্রায় আড়াই হাজার কোটি টাকার। দেড় হাজার কোটি টাকার আসবাব বিক্রি হয়েছে। এছাড়া ধাতব বাসন ব্যবসায়ীদের ভালো বিক্রি হয়েছে।

পি সি চন্দ্র জুয়েলার্সের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্রের কথায়, এবার শুধু কলকাতা বা বাংলা নয়, গোটা পূর্বাভারতেই ধনতেরসে ব্যবসা বেশ ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার ২০ শতাংশ বিক্রি বেশি হয়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেনের কথায়, শুভক্ষণে গয়না ডেলিভারি নেওয়ার জন্য আগে থেকেই বুকিং শুরু হয়ে গিয়েছিল।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...