Thursday, May 14, 2026

কালীপুজো ও দীপাবলিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

Date:

Share post:

আজ আলোর উৎসব। দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলির উৎসব। চারিদিকে আজ আলোর রোশনাই। আলোর উৎসবের দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এদিন টুইটারে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মা কালী যেন আমাদের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।”


সকাল থেকেই মমতার কালীঘাটের বাড়িতে চলছে পুজো প্রস্তুতি। গত দু’বছর কোভিডের কারণে আড়ম্বরে সামান্য কাঁটছাঁট করতে হলেও এবছর স্বমহিমায় হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। উল্লেখ্য প্রতি বছরেই উপোস করে ভোগ রান্না থেকে পুজোর সমস্ত কাজ নিজে হাতেই করেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...