Sunday, April 26, 2026

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারা ম‍্যাচ জিতে কী বললেন বিরাট-হার্দিক?

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় বিরাট কোহলির ব্যাটেই আগাম দীপাবলি উপহার এসেছে ভারতে। তাঁর সেই লড়াইতে যোগ্য সঙ্গত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেটের পতন হয়েছিল ভারতের। সেখান থেকে শতরানের পার্টনারশিপে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন বিরাট এবং হার্দিক জুটি। ম‍্যাচের সময় কী চলছিল দু’জনের মন‍ে? ম‍্যাচ শেষে সেই কথাই তুলে ধরলেন বিরাট-হার্দিক জুটি। সোমবার বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে, সেখানেই ম‍্যাচের নানান কথা তুলে ধরলেন তারা।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে তাতে বিরাট বলেছেন,” সত্যি বলতে, আমি খুব চাপে পড়ে গিয়েছিলাম। কারণ, এর আগেও আমি অনেক ম্যাচে এই জায়গায় খেলতে নেমেছি। তাই জানতাম ওখান থেকে ম্যাচ জেতা কঠিন। কিন্তু হার্দিকের বিশ্বাস ছিল। ও বার বার বলছিল আমরা জিতব। হার্দিকের কথায় আমারও মনের জোর বাড়ছিল।” বিরাটের কথা থামতে না থামতেই হার্দিক বলেন,”আমি তোমার জন্য বুলেটও খেয়ে নিতাম। কিন্তু তোমাকে সেই সময়ে আউট হতে দিতাম না।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” হার্দিক বলছিল, ও নওয়াজকে এক ওভারে তিন-চারটে ছক্কা মারতে পারবে। কিন্তু তার পরেই নওয়াজকে ওরা সরিয়ে দেয়। তাই আমরা অন্য বোলারদের দিকে নজর দিই। তখনই আমি হার্দিককে বলি, যদি হ‍ারিশ রৌফ মার খেয়ে যায় তা হলে বাকিরা চাপে পড়ে যাবে। সেটাই হয়েছে। ”

বিরাটের পাশাপাশি হার্দিক বলেন, “আমি অনেক ছক্কা মেরেছি। কিন্তু রৌফকে কোহলি যে দুটো ছক্কা মেরেছে তার কোনও তুলনা নেই। ওই পরিস্থিতিতে ও রকম ছক্কা কোহলি ছাড়া কেউ মারতে পারবে না। আমরা দু’জনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। তখন আমাদের মাথায় জেতা ছাড়া কিছু ছিল না।”

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচ দেখে দীপাবলি উদযাপন গুগল-এর সিইও সুন্দর পিচাইয়ের, টুইট করে জানালেন নিজেই

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...