Saturday, March 14, 2026

অগ্নিমূল্য ভাইফোঁটার বাজারদর! মাছ-মাংস থেকে সব্জি কিনতে হিমশিম অবস্থা

Date:

Share post:

রাত পেরলেই ভাইফোঁটা (Bhai Phonta)। বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সমস্ত ভাই-বোনেরা। সকাল সকাল যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। চলে উপহার বিনিময়ের পালা। কিন্তু ভাইফোঁটার আরেক বিশেষত্ব হল জমিয়ে ভুরিভোজ। মিষ্টির পাশাপাশি দুপুরে বা রাতে নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে ভাইকে খাওয়ানোর মজাই আলাদা। তাই যেভাবেই হোক বাজারের সবচেয়ে ভালো মাছ, মাংস আগেভাগেই কিনে রাখার চেষ্টা করেন দিদিরা। বিগত কয়েকবছর করোনা অতিমারির (Corona Pandemic) কারণে ভাইফোঁটার অনুষ্ঠানে কিছুটা হলেও ভাঁটা পড়েছিল। কিন্তু চলতি বছর করোনার প্রকোপ একটু কমায় ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে। তবে একই মাসে দুর্গাপুজো (Durga Puja), কালীপুজো (Kali Puja) এবং ভাইফোঁটা পড়ে যাওয়ায় কিছুটা হলেও পকেটে টান পড়েছে। কিন্তু সব ধাক্কা সামলে যেভাবেই হোক বছরের এই দিনে ভাইয়ের সামনে যে সবচেয়ে ভালো খাবারগুলো তুলে দিতেই হবে। সাধ হলেও বাজারদর দেখে (Market Rates) রীতিমতো ভিরমি খাওয়ার অবস্থা। বাজার যাওয়ার আগে একবার দেখে নিন ভাইফোঁটার বাজারদরের ছবি।

সব্জির দর

চন্দ্রমুখী- ৪০ টাকা প্রতি কেজি
জ্যোতি আলু- ৩০ টাকা প্রতি কেজি
পেঁয়াজ- ৪০ টাকা প্রতি কেজি
রসুন- ১০০ টাকা প্রতি কেজি
আদা- ১২০ টাকা প্রতি কেজি
কাঁচালঙ্কা- ১২০ টাকা প্রতি কেজি
ক্যাপসিকাম- ২০০ টাকা প্রতি কেজি
পটল- ৩০ টাকা প্রতি কেজি
বাঁধাকপি- ৫০ টাকা প্রতি কেজি
বেগুন- ৮০ টাকা প্রতি কেজি
ফুলকপি- ৬০ (জোড়ার দাম)
টমেটো- ৭০ প্রতি কেজি

মাছের দর

ইলিশ- ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি কেজি
পাবদা- ৬০০ টাকা কেজি প্রতি
বোয়াল- ৫০০ টাকা প্রতি কেজি
চিতল- ৮০০ টাকা প্রতি কেজি
ভেটকি – ১০০০ টাকা প্রতি কেজি
পার্শে- ৫০০ টাকা প্রতি কেজি
রুই- ১৬০ টাকা প্রতি কেজি (গোটা) এবং ২২০ টাকা প্রতি কেজি (কাটা)
কাতলা- ২৯০ প্রতি কেজি
মাঝারি সাইজের বাগদা চিংড়ি- ৮৫০ টাকা প্রতি কেজি
গলদা চিংড়ি- ৭০০ টাকা প্রতি কেজি

মাংসের দর

মুরগির মাংস- ২০০ টাকা প্রতি কেজি (কাটা) এবং ১৫০ টাকা প্রতি কেজি (গোটা)
খাসির মাংসের দাম- ৮০০ টাকা প্রতি

তবে বুধবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের প্রায় প্রতিটি বাজারেই ব্যাগ হাতে সাধারণ মানুষের ভিড় চোখে পড়েছে। ভিড় এড়াতে এবং ভালো জিনিস আগেভাগে কিনে রাখছেন অনেকেই।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...