Tuesday, June 23, 2026

এক্ষুণি অবসর নিয়ে নিক কোহলি’, বিস্ফোরক শোয়েব আখতার

Date:

Share post:

৫৩ বলে ৮২ রান। তার পরও কেউ বিরাট কোহলিকে এক্ষুণি অবসর নিতে বলতে পারেন! শোয়েব আখতার পারেন বটে!

পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, বিরাট কোহলির অবিলম্বে টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত! তাঁর মুখে এই সময়ে দাঁড়িয়ে এমন কথা শুনে হয়তো অনেকেই চমকে উঠবেন। তবে আখতার তাঁর এমন দাবির পিছনে যুক্তিও খাড়া করেছেন।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচে অবিশ্বাস্য ম্যাচ জেতানো ইনিংস খেলে বিরাট কোহলি সমালোচকদের চুপ করে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেলবোর্নের রোমাঞ্চকর ম্যাচে একাই পাকিস্তানকে দুরমুশ করেছিলেন। পাকিস্তানের তারকা পেসারদের ক্লাস নিয়েছিলেন একাই।

নিজের ইউ টিউব চ্যানেলে প্রথমে বিরাটের ইনিংসের প্রশংসা করেন আখতার। তার পর বলেন, এক্ষুণি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিৎ কোহলির।
FairPlay
আখতার বলেন, “আমি মনে করি ও পাকিস্তানের বিরুদ্ধে জীবনের সবচেয়ে সেরা ইনিংস খেলেছিল। ও এমনভাবে খেলেছে যে কোনও বোলার আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ও সেদিন প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। আমি চাই কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিক। ও নিজের সমস্ত শক্তি ও এনার্জি টি-টোয়েন্টি ক্রিকেটে দিয়ে ফেলছে। এই একই এনার্জিতে ও ওয়ানডে ক্রিকেটে তিনটে সেঞ্চুরি করতে পারে।”

তিন বছর ধরে সেঞ্চুরির মুখ দেখেননি। বিরাট কোহলি একটা সময় সমালোচনা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফর্মে ছিলেন না, রান পাচ্ছিলেন না।ব-কলমে অধিনায়কত্ব পর্যন্ত হারান তিনি। কিন্তু তিনি অনুশীলনে খামতি রাখেননি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...