Wednesday, May 13, 2026

উৎসবের মাঝেই দুর্ঘটনা, হাওড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বি*স্ফোরণে অগ্নিদগ্ধ শিশু-সহ ১১

Date:

Share post:

বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) আসার পরেই বিপত্তি। সিলিন্ডার ফেটে হাওড়া (Howrah) শ্যামপুরের আড়গোড়িতে অগ্নিদগ্ধ শিশু-সহ ১১। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটিও। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার আড়গোড়ির বাসিন্দা অশোক মণ্ডলের বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার আসে। অভিযোগ ডেলিভারি ম্যান সিলিন্ডার দিয়ে যাওয়ার পরেই গ্যাস লিক করতে শুরু করে। সিলিন্ডার সরিয়ে রাখলেও পরে কোনওভাবে সিলিন্ডারটিতে আগুন লেগে বি*স্ফোরণ হয়। বাড়িতে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হন। তাঁদের রক্ষা করতে গিয়ে আহত হন আরও ছয়জন।‌ বাড়ির কাছের একটি পুকুর থেকে জল এনে আগুন নেভান প্রতিবেশীরা। দুজনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...