Saturday, May 9, 2026

Dengue Update: রাজ্যে বাড়ছে ডেঙ্গি, ভবানীপুরে প্রসবের পরেই মারা গেলেন আক্রান্ত মহিলা

Date:

Share post:

পুজোর পর থেকে রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) দাপট বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনা অনেকাংশে দায়ী। মূলত বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) জেরে বিভিন্ন জায়গায় জল জমছে। সেখান থেকেই মশার উপদ্রব বাড়ছে। এর মাঝেই কলকাতায় (Kolkata) ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃ*ত্যুর খবর।

সূত্রের খবর ভবানীপুরের (Bhawanipore) নন্দনপার্ক এলাকার বাসিন্দা ২২ বছরের গুড়িয়া রজক। রবিবার তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। তিনি সন্তান সম্ভবা হওয়ায় তড়িঘড়ি তাঁর প্রসবের ব্যবস্থা করা হয়। প্রসবের ৪৮ ঘণ্টার মাথায় তাঁর মৃ*ত্যুর খবরে ভেঙ্গে পড়েছে পরিবার। এর আগে দমদম পুর এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যুর খবর আসছিল। তার মধ্যেই খাস কলকাতার বুকে ভবানীপুরে ডেঙ্গি আক্রান্তের মৃ*ত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। কালী পুজোর আগেই কুঁদঘাটের যুবকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার পর কলকাতা পুরসভার (KMC) তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন আমজনতা সতর্ক না হলে সহজে এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি মিলবে না। পরিস্থিতি মোকাবেলার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন। প্রসঙ্গত, বিনোদন জগতের তারকা অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee) ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...