Monday, April 20, 2026

ভারতে কর্মসংস্থান পরিস্থিতি উদ্বেগজনক : মন্তব্য রঘুরাম রাজনের

Date:

Share post:

ভারতে কর্মসংস্থান (Job situation) পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। এই বিষয়ে তাঁর পরামর্শ, এই বিষয়ে এখনই নজর দিক সরকার। আহমেদাবাদে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে’ এক অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রঘুরাম। তিনি বলেন, শ্রমপ্রধান চাকরিকে সমর্থন করতে হবে সরকারকে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি মনে করছি পরিস্থিতি উদ্বেগজনক।”

শ্রমপ্রধান চাকরি তথা ‘লেবার ইনটেনসিভ জবস’ নিয়ে রাজনের বক্তব্য, রেস্তোরাঁ, হোটেল, কৃষি, খনি এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলিতে বিপুল শ্রমের প্রয়োজন। এই ধরনের চাকরির মাধ্যমেই দেশের কর্মসংস্থানের খরা কাটানো সম্ভব।

এমনকী, দেশে যেভাবে মানুষ কৃষিক্ষেত্র ছেড়ে চাকরি ও নির্মাণকাজের দিকে ঝুঁকছে তা যে কোনও বর্ধিষ্ণু অর্থনীতির জন্য ভাল লক্ষণ নয় বলে মনে করছেন রঘুরাম। প্রাক্তন আরবিআই গভর্নর বলছেন, গত দুই বছরে আমরা লক্ষ্য করছি ফের কৃষিক্ষেত্রে ফিরছে মানুষ। সেই হিসেবে বেকারত্বের সংখ্যাও পুরেপুরি সঠিক নয়।কারণ, এই হিসেবে কিন্তু কৃষিক্ষেত্রে ফিরে যাওয়া মানুষকে ধরা হচ্ছে না।

 

Related articles

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের...

দিনভর তিন জনসভা অভিষেকের

চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে।...

ভোটে বাইরের লোক! চিঠি ভাইরাল বিজেপির, প্রশ্ন তুললেন কুণাল

বাংলার ভোটে জেতার জন্য এবার ভিন রাজ্য থেকে লোক আনছে বিজেপি? বিজেপির প্যাডে লেখা এক তথাকথিত ‘গোপন’ নির্দেশিকা...

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...