Thursday, May 7, 2026

Corona Update: উৎসবের মরসুম শেষেই এক লাফে দ্বিগুণ বাড়ল সংক্রমণ !

Date:

Share post:

সাময়িক স্বস্তি মিলেছিল বটে কিন্তু ফের উদ্বেগ বাড়িয়ে সংবাদের শিরোনামে করোনা (Corona) সংক্রমণ। মহামারী নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। কিন্তু উৎসবের মরসুমে (Festive Season) ফের লাগামছাড়া করোনা। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)তরফে দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২২০৮ জন। গত ৪৮ ঘণ্টার তুলনায় যেটা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট প্রায় ১.৫৫ %।

উৎসবের মরসুমে গুটি গুটি পায়ে স্বমহিমায় ফিরে আসতে চলেছে করোনা (Corona),অন্তত এমন আশঙ্কাই করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফের বাড়ছে উদ্বেগ, দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৯ হাজার ৩৯৮ জন। কমেছে করোনা পরীক্ষার হার। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬০ হাজার ৫০০ এর বেশি ডোজ দেওয়া হয়েছে। সারাদেশে এখনও পর্যন্ত মোট ২১৯ কোটি ৬০ লক্ষের বেশি করোনা ভাইরাসের ডোজ দেওয়া হয়েছে। একধাক্কায় প্রায় দু’হাজারের উপরে উঠে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি চিন্তা বাড়ছে পজিটিভিটি রেট নিয়েও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সামনেই শীতের মরসুম আসছে ফলে ভাইরাসের দাপট বাড়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও বুস্টার নেওয়ার অনীহা বড় বিপদ ডেকে আনতে পারে বলে মত চিকিৎসকদের।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...