Tuesday, May 19, 2026

ভারতীয় ক্রিকেটে বেতনসাম‍্যের কথা কীভাবে জানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জানালেন নিজেই

Date:

Share post:

গতকালই ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই পরিমাণ টাকা পাবেন। এমনটাই টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এই ঘটনা জানতেনই না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে খবরে এই সিদ্ধান্তের কথা জানেন মহারাজ। টুইট করে নিজেই এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন টুইটার সৌরভ লেখেন,” সকালে সংবাদপত্র দেখে জানতে পারলাম। জয়, রজার বিনি, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও  অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।”

 

সম্প্রতি ভারতীয় বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর উত্তরসূরি হিসেবে বিসিসিআই-এর মসনদে বসেছেন আরেক ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।

আরও পড়ুন:‘ইস্টবেঙ্গল ভালো দল, তবে আমরাও তৈরি’ : জুয়ান ফেরান্দো

 

Related articles

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...