Friday, May 15, 2026

শনিবার ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডল

Date:

Share post:

পুজোর ছুটি শেষ, ফের স্বাভাবিক কর্মজীবনে ফিরছেন সবাই। ছুটির মরশুম কাটিয়ে আদালত (Court) খুলতেই একের পর এক মামলার শুনানি শুরু হয়েছে। আজ শনিবার গরু পাচার (Cattle Smuggling) মামলায় ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এই নিয়ে যারা ৩৮ দিন জেলবন্দি অনুব্রত। আজ কি তিনি জামিন পাবেন? অনুব্রত অনুরাগীরা তাকিয়ে আদালতের (Court) রায়ের দিকে।

পুজোর আগে আদালতে জামিনের আবেদন খারিজ হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। তারপর ছুটি পড়ে গেছিল। তাই অগত্যা জেলেই পুজো ভাইফোঁটা কাটাতে হল অনুব্রত মণ্ডলকে। এ কদিনে আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় প্রায় ১০ কেজি ওজন কমেছে। ভাইফোঁটার দিন প্রত্যেক বন্দির জন্য মধ্যাহ্নভোজের মেনু হিসেবে ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও মিষ্টি রাখা হয়েছিল। জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ফ্রায়েড রাইস, মুরগির মাংস দুপুরে খাননি। এই সবের পরিবর্তে নিরামিষ খাবার খান। তবে অনুব্রত মণ্ডলের মন পড়ে আছে এখন দিল্লির দিকে, বলছেন অনেকেই। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mondal) আগামী ২ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। সবমিলিয়ে বেশ কিছুটা চিন্তায় রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ ফের তাঁর আইনজীবী জামিনের আবেদন করবেন বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে কী চার্জশিট জমা দেয় বা আদৌ কিছু দিতে পারে কিনা সেটাই দেখার।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...