Friday, June 19, 2026

টি-২০ বিশ্বকাপে ছন্দ পেতে কী করেছেন ভুবনেশ্বর কুমার? জানালেন নিজেই

Date:

Share post:

এশিয়া কাপের ব‍্যর্থতা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে নিজের চেনা ছন্দে ভুবনেশ্বর কুমার। টি-২০ বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মোট ৭ ওভার বল করেছেন ভুবি। এরমধ্যে বিপক্ষকে ৩১টি ‘ডট বল’ উপহার দিয়েছেন তিনি। নিজের ছন্দ নিয়ে এবার মুখ খুললেন ভুবি। বললেন, টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম।

এদিন ভুবনেশ্বর কুমার বলেন,” টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলাম। কারণ সোশ্যাল মিডিয়ার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে কে আমার সম্পর্কে কী লিখছেন সেটা জানতেই পারিনি।”

এখানেই না থেমে ভুবি আরও বলেন,”আমি এই প্রতিযোগিতায় ভালো ফল করার জন্যই মুখিয়ে ছিলাম। আর সেটাই প্রতি ম্যাচে করতে চাই। প্রচারমাধ্যম, ধারাভাষ্যকাররা অনেক কিছুই বলবেন, লিখবেন। তবে আমি ইতিবাচক কিংবা নেতিবাচক প্রচারকে গুরুত্ব দিতে রাজি নই।”

আরও পড়ুন:‘ডার্বি কঠিন ম‍্যাচ, কোন পেপটক কাজে দেয় না’ : দেবাশিস দত্ত

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...