Monday, April 6, 2026

Bizarre: জানেন কি আজ ভেড়া জড়িয়ে ধরার দিন !

Date:

Share post:

প্রিয় মানুষ হোক বা প্রিয় পোষ্য, মোদ্দা কথা হল প্রিয় সঙ্গী পেলে জুড়ে থাকতে আর জড়িয়ে থাকতে চান সকলেই। তাহলে আজকেই রয়েছে সেই সুবর্ণ সুযোগ। তবে এর জন্য আপনার প্রয়োজন হতে পারে সাদা, লোমশ, তুলতুলে ভেড়া (Sheep)। আসলে আজকের দিনটা ভেড়াপ্রেমীদের জন্য স্পেশাল। আজ ভেড়া জড়িয়ে ধরার দিন (Hug A Sheep Day) !

বছরের প্রতিটা দিনই কোনও না কোনও কারণে স্পেশাল। সেটা নিউ ইয়ার ডে থেকে শুরু করে ফাদার্স ডে, মাদার্স ডে বা ধরুন ভ্যালেন্টাইন্স ডে (valentines day)। এই দিনগুলো সচরাচর মনে থাকলেও আজকে যে ‘হাগ আ শিপ ডে'(Hug A Sheep Day) মানে ভেড়া জড়িয়ে ধরার দিন এটা বোধহয় অনেকেই জানেন না। প্রতিবছর অক্টোবরের শেষ শনিবার দিবসটি পালিত হয়। পানকিন নামক একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে এই দিনের উৎপত্তি। পানকিন ছিল ‘দ্য ক্রেজি শিপ লেডি’ (The crazy sheep lady) নামের একটি খামারের প্রথম ভেড়া, যাকে ১৯৯২ সালে থেকে আনা হয়েছিল। পৃথিবীজুড়ে ভেড়া প্রেমীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নিত্য দিনের কাজের ব্যস্ততার মাঝে যদি কখনও চোখ পড়ে বিস্তীর্ণ সবুজ মাঠে সাদা পশমের ভেড়ার পাল নীল-বাদামি চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই দৃশ্য এমনিতেই মন ভালো করে দেয়। যদিও ভারতে এমন সুযোগ খুব একটা মেলে না। কিন্তু বিশ্বের সব প্রান্তের ছবিটা একরকম নয়। আপনি জানলে অবাক হবেন আটলান্টিক সাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপে যত না মানুষ বাস করেন তার থেকে বেশি ভেড়ার বসবাস। নেদারল্যান্ডসের দ্বীপশহর টেসেল তো নাকি রীতিমতো ভেড়ার রাজ্য। তাই তাঁদের কাছে আজকের দিনটা সত্যিই স্পেশাল !

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...