Friday, June 26, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের ওপেন করা নিয়ে কী বললেন ভারতের ব‍্যাটিং কোচ?

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’ম‍্যাচ জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দল জিতলেও তবে একটা বিষয় চিন্তা রাখছে। আর সেটা হল কে এল রাহুলের রান না পাওয়া। পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব‍্যাট হাতে কামাল করতে পারেননি তিনি। এখানেই প্রশ্ন উঠছে আগামিকাল কী দলের হয়ে ওপেন করবেন রাহুল? নাকি তাঁর জায়গায় দলে নামবেন ঋষভ পন্থ? আর শনিবার এই প্রশ্ন নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর। বললেন, টিম ম‍্যানেজমেন্ট পন্থকে তৈরি থাকতে বলেছেন। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে রাহুল খেলবে।

শনিবার সাংবাদিক সম্মেলনে রাঠোর বলেন,” আমরা লোকেশ রাহুলের বদলে পন্থকে মাঠে নামাব না। রাহুলই ভারতের হয়ে ওপেন করবে।”

এখানেই না থেমে ভারতের ব‍্যাটিং কোচ বলেন,” ১১ জনকে মাঠে নামানো সম্ভব। আমি জানি ঋষভ পন্থ সত্যিই দারুণ ক্রিকেটার। আমরা জানি ও কী করতে পারে। আমরা ওকে তৈরি থাকতে বলেছি। ওর শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কঠোর অনুশীলন করছে ও। পন্থ খুব তাড়াতাড়ি সুযোগ পেতে পারে। আমি নিশ্চিত, যখন সুযোগ আসবে, পন্থ পুরোপুরি তৈরি থাকবে।”

আরও পড়ুন:পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন‍্য বাবরকে কাঠগড়ায় তুললেন এই দুই পাক প্রাক্তন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...