Saturday, March 14, 2026

নেটিজেনদের মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাছ ধরার ছবি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ছুটির দিনে বড়শি দিয়ে মাছ ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তাঁর ছোট বোন শেখ রেহানা। সম্প্রতি প্রধানমন্ত্রীর মাছ ধরার কয়েকটি ছবি বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে ভাইরাল। আর বঙ্গবন্ধুর দুই কন্যার মাছ ধরার অনাবিল আনন্দের মুহূর্তের ছবি ইতিমধ্যে নেটিজেনদের মন জয় করে নিয়েছে। রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনের লেকে মাছ ধরতে বসে যান তিনি। এবার তাঁর বড়শিতে ধরা পড়ল মস্ত বড় একটি চিতল মাছ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা প্রাতঃভ্রমণ শেষে গণভবন লেক থেকে বড়শি দিয়ে বিশাল একটি চিতল মাছ ধরেন। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে মাছ শিকারের একাধিক ছবি শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা।

আওয়ামী লীগের ফেসবুকে পেজে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনও একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে।

ছবিটি শেয়ার করার পর ২৩ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট এসেছে ৯০০–র বেশি। পোস্টটি শেয়ার হয়েছে এক হাজারের বেশি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...