Sunday, March 15, 2026

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী, নিহত শতাধিক

Date:

Share post:

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী মোগাদিশু। জোড়া গাড়ি বোমা  বিস্ফোরণে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩০০। শিক্ষামন্ত্রকের কাছেই দুটি গাড়িতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

আরও পড়ুন:দিওয়ালির আগে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি ফোন! তারপর…

প্রশাসন সূত্রে খবর, শিক্ষামন্ত্রকের সামনে প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স এসে যখন জখমদের নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, ঠিক সেইসময়ই ওই একই স্থানে অপর একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।  চোখের পলকে আশপাশের এলাকার বেশ কিছু জানলার কাচ ভেঙে যায়। ছিন্নভিন্ন মৃতদেহগুলি রাস্তার উপর ছিটকে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দার মদতপুষ্ট আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেছে সোমালিয়ার প্রশাসন।

প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্তার দাবি, জঙ্গিদের টার্গেট ছিল শিক্ষা মন্ত্রকের কার্যালয়। সেই মতো গাড়িগুলিকে সরকারি দফতরের সামনে পার্ক করা হয়েছিল। “বিস্ফোরণের সময় একটা আগুনের গোলা আকাশে দিকে উঠে যায়। সঙ্গে সঙ্গে অন্তত ১২ জনের রক্তাক্ত দেহ উড়ে গিয়ে রাস্তায় পড়ে। ২০ জন তখন পার্কিং জোনের মধ্যেই কাতরাচ্ছিলেন। মুহুর্তে ভেঙে পড়ে সরকারি কার্যালয়ের জানলার কাচ। আর আমরা যাঁরা দূরে ডিউটিতে ছিলাম, তাঁদেরও কানে তালা লেগে গিয়েছিল।”

ঘটনার তীব্র নিন্দা করে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেন, ‘যাঁদের প্রাণ গিয়েছিল, তাঁদের মধ্যে সন্তান কোলে নিয়ে মা, অসুস্থতায় ধুঁকতে থাকা পিতা, বাইরে থেকে লেখাপড়া করতে আসা পড়ুয়া, ব্যবসায়ী-সকলেই ছিলেন।’মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...