Thursday, May 14, 2026

মাসের শুরুতে স্বস্তি! কমল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

মাসের শুরুতেই স্বস্তির খবর। কমল বাণিজ্যেক গ্যাসের দাম। দেশের চারটি শহরে আজ, মঙ্গলবার থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে।যদিও অপরিবর্তিত রয়েছে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম।

আরও পড়ুন;উৎসবের মরশুমে  দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

আজ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১১৫টাকা কমেছে। দেশের চার মহানগর অর্থ্যাৎ দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে বাণিজ্যিক গ্যাসে দাম কমল। আগে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য ১,৮৫৯.৫০ টাকা দিতে হত । তবে নভেম্বর মাস থেকে এই বাণিজ্যেক সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১,৭৪৪ টাকা ৷

একনজরে দেখে নিন দেশের চার মহানগরে বাণিজ্যিক গ্যাসের(১৯কেজি)নয়া দাম-

  • কলকাতায় ১১৩ টাকা কমানোর পরে এটি ১৮৪৬ টাকার পরিবর্তে ১৯৯৫.৫০ টাকায় পাওয়া যাবে।
  • দিল্লিতে ১১৫.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৫৯.৫ টাকার পরিবর্তে ১৭৪৪ টাকায় পাওয়া যাবে।
  • মুম্বইতে ১১৫.৫ টাকা কেটে নেওয়ার পরে এটি ১৮৪৪ টাকার পরিবর্তে ১৬৯৬ টাকায় পাওয়া যাবে।
  • চেন্নাইতে ১১৬.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৯৩ টাকার পরিবর্তে ২০০৯.৫০ টাকায় পাওয়া যাবে।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪.২ কজি সিলিন্ডার কিনতে হাঁড়ির হাল মধ্যবিত্তর। সংসারের একাধিক প্রয়োজনীয় দ্রব্য কাটছাঁট করে কোনওমতে সিলিন্ডার কিনতে হচ্ছে। যদিও অনেকেই রান্নার গ্যাসের বদলে উনুন বেছে নিয়েছেন। কবে ফের দাম কমবে ঘরোয়া রান্নার গ্যাসের সেই আশায় প্রহর গুণছে বহু মানুষ।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...