Sunday, May 17, 2026

পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের দায়িত্বে তৃণমূলের ‘সৈনিক’ কুণাল ঘোষ

Date:

Share post:

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তার  আগেই পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্ব দেওয়া হল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই তাঁকে কাজে নামার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেইমত মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন:হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি ও তমলুকে দুটি সাংগঠনিক জেলা রয়েছে।  পঞ্চায়েত ভোটের আগে সেই জেলা সভাপতিরা যেমন দায়িত্ব সামলাবেন, তেমনই তাঁদের মধ্যে সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার নামতে চলেছেন কুণাল ঘোষ। দলের নির্দেশ মেনে, জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিকদের কুণাল বলেন, ‘‘আমি দলের অনুগত এবং খারাপ সময়ের সৈনিক। দল যখন যে দায়িত্ব দিয়েছে কখনও পিছিয়ে আসিনি। এ বারও পিছিয়ে আসার প্রশ্ন নেই। সংগঠন দেখার কাজটা মূলত জেলার দায়িত্বে থাকা লোকজনই করবেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পূর্ব মেদিনীপুরে সকলের মধ্যে সমন্বয় সাধনের কাজ করতে বলেছেন। সর্বস্ব দিয়ে তাই করব।’’

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...