Saturday, June 20, 2026

ডেঙ্গির বাড়বাড়ন্তের মাঝেই চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া!

Date:

Share post:

নভেম্বরের গোড়াতেও কমছে না ডেঙ্গির (Dengue)প্রকোপ । শহর কলকাতায় যেভাবে নাগাড়ে বেড়ে চলেছে ডেঙ্গি (Dengue)ফলে চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal health Department)। সবথেকে বেশি চিন্তা শহর কলকাতা (Kolkata)এবং পার্শ্ববর্তী জেলা নিয়ে। গত সপ্তাহে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) এলাকাকে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪,০০২ জন কিন্তু এই সপ্তাহে তা এক লাফে বেড়ে ৭৪৫ জন গেছে বলে খবর। চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),হুগলি (Hooghly),হাওড়া (Howrah)জেলার পরিসংখ্যান। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে ফারাক বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট বলছে শ্রীরামপুর পুরসভা (Srirampore Municipality)এলাকায় একচল্লিশতম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৬৯২ জন, অথচ যা বিয়াল্লিশ তম সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩২ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪৪০ জন। উত্তর ২৪ পরগনাতে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন বেড়েছে। দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২৭ জন। সোমবার রাজ্যের সব জেলা মিলিয়ে ৩৩৬৮ জনের ডেঙ্গি পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৯৬ জনের শরীরে ডেঙ্গি পজিটিভ পাওয়া গেছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো রিপোর্ট উদ্বেগ আরও বাড়িয়ে তুলল। এ বছর এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার ৮৪৮। মাস দুয়েক আগে এই সংখ্যাটা ছিল ২ হাজার ৭০০। দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিশেষ করে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার(falcipherum malaria)আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এখন স্বাস্থ্য দফতরকে পুর, পূর্ত, পুলিশ এবং পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে মশা দমনে কাজ করতে হচ্ছে। উদ্দেশ্য একটাই, জমা জল পরিষ্কার করা এবং মশা মারার তেল স্প্রে করা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অন্তত এই অভিযান চলবে বলে জানা যাচ্ছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...