Saturday, May 16, 2026

“পার্থর মতো চিটিংবাজে চারপাশ ভরে গিয়েছে, ছারপোকার মতো টিপে মারুন”! বেলাগাম মদন

Date:

Share post:

ফের বেলাগাম কামারহাটির (Kamarhati)  বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বর্ষীয়ান তৃণমূল(TMC) নেতা। চাকরি দেওয়ার নামে যারা বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা তুলছে যারা, তাদের “ছারপোকার মতো টিপে মারা”র নিদান দিলেন মদন।

নিজের বিধানসভা এলাকার একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেববাজে চারপাশ ভরে গিয়েছে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলছে। এইসব চিটিংবাজদের পেলে ছারপোকার মতো টিপে মারুন। জমি, মায়ের গয়না বা রক্ত বিক্রির টাকা যারা চাকরি দেওয়ার নামে তুলে নিয়ে যায়, তাদের কোনও ক্ষমা নেই।”

এরপরই দেবী জগদ্ধাত্রীর সঙ্গে তাঁর নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন মদন মিত্র। তাঁর দাবি, চাকরি দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মদনের কথায়, “বেকার ছেলেমেয়েদের চাকরি চাই। প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে। চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দেবেন না। চাকরি যদি দেয় তাহলে ওই মালিক বসে আছেন মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী।”

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...